অভিযোগ জানাতে ডিবি অফিসে তানজিন তিশা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

অভিনেত্রী তানজিন তিশা ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে তানজিন তিশার অভিযোগ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তা তদন্ত করে ডিবির সাইবার নর্থ বিভাগ আমাকে জানাবে।

তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।

অন্যদিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তানজিন তিশা। বলেন, এখানে আসার কারণটা হচ্ছে ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা সব মানুষ যারা বিপদে পড়ি, বিশেষ করে সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট হই তারা এখানে আসি। হারুন স্যারের হেল্প নেই। আমিও তার ব্যতিক্রম নই।

তিনি বলেন, আমি তানজিন তিশা আপনাদের জন্য হতে পেরেছি। কিন্তু আজকে আমি এখানে এসেছি কারণ গত কয়েকদিন ধরে আমি সাইবার বুলিং এর স্বীকার হচ্ছি। আমি যদি কোনো পোস্ট দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, সেখানেও আমি বুলিংয়ের স্বীকার হচ্ছি। এ কারণে আমার মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে বা ডিবিতে আসলে একটা সমাধান হতে পারে এবং আপনাদের কাছেও বিষয়টি ক্লিয়ার করতে পারবো।

তিনি আরও বলেন, একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে।

তিশার দাবি, এই সাংবাদিক কয়েকদিন আগে তাকে এমন কিছু টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। এজন্যই ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।

তিশা বলেন, আমি যখন হাসপাতাল থেকে বাসায় ফিরে আসি, তখন তামিম নামের ওই সাংবাদিক আমাকে এমন এক টেক্সট করেন যা মুখেও আনতে পারছি না। এরপর আমি খুব রেগে যাই। তাকে কল দেই।

এই অভিনেত্রীর দাবি, সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ মতো আমি কিছু বলিনি। আমি শুধু ওই একজন সাংবাদিককে উদ্দেশ্য করেই বলেছি। কারণ আমি মনে করি, সে সাংবাদিক নন। একজন সাংবাদিক কখনো এভাবে কাউকে টেক্সট পাঠাতে পারেন না।

গত ১৬ নভেম্বর আগে অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তিশা। তখন খবর ছড়ায় প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। যদিও একদিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। পরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে অভিনেত্রী জানান, তিনি ফুড পয়জিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

একাত্তর/আরএ
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
বলিউডের ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক সিনেমা 'কাল হো না হো'-র সেই চঞ্চল অথচ গম্ভীর 'নায়না' চরিত্রটির কথা মনে আছে? চরিত্রটিতে প্রীতি জিনতার অভিনয় আজও দর্শকের চোখে পানি আনে। কিন্তু সম্প্রতি নেটপাড়ায়...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর