ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর চলগলিয়ার আমিন কর্পোরেশন একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার পর আটটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে মোট ৯টি ইউনিট পাঠানো হলেও পরে একটি ইউনিট ফেরত আনা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেন নাই এরশাদ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ছয়টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথম ইউনিট পৌঁছে সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে। এর পর একে একে আটটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
কেরানীগঞ্জে ফয়েল প্যাকেজিং কারখানায় আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চর চলগলিয়ার আমিন কর্পোরেশন একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যায় ছয়টা ৩৭ মিনিটে এ আগুন লাগে। খবর পেয়ে প্রথম ইউনিট পৌঁছায় সাতটা পাঁচ মিনিটে।
প্রাথমিকভাবে ওই আগুনের কারণ এবং হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস।
