বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৫ এএম

রাজধানীর বিমানবন্দরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. আল-মামুন (৪৮) থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

মোহাম্মদপুর তাজমহল রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন মামুন। তিনি এক ছেলে এক মেয়ের জনক।

দুর্ঘটনার পর স্থানীয়রা মামুনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার ছেলে রিয়াদ আবিরসহ পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের ছেলে রিয়াদ আবির জানান, উত্তরা থেকে অফিস শেষ করে তার বাবা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, বিমানবন্দর থানা এলাকায় কন্টিনার লরির সাথে মোটরসাইকেল সংঘর্ষে আল-মামুন আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একাত্তর/আরএ
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর