ম্যানহোলে নেমে ১০ কুকুর ছানার জীবন বাঁচালেন পিয়ার আলী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

ঘড়ির কাঁটা তখন রোববার দুপুর ১২টা। তেজগাঁওয়ে ম্যানহোলে পড়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দশটি কুকুর ছানা । তাদের উদ্বারে আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তায় ম্যানহোলের ঢাকনা খুলতে ব্যস্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মী। পথচারীরা ট্রিপল নাইনে ফায়ার সার্ভিসকেও খবর দিয়েছে। 

কিন্তু ঘণ্টা পার হয়ে গেলেও উদ্ধার কর্মীদের দেখা নেই। তাই প্রতিবেশীদের রক্ষায় পিয়ার আলী জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়লেন ম্যানহোলে  নিজেই। একে এক উদ্ধার হলো দশটি কুকুর ছানাকে। নগরবাসীর প্রত্যাশা, শুধু মানুষ নয় সব প্রাণীর জন্যই নিরাপদ হয়ে উঠুক এই রাজধানী। 

ফায়ার সার্ভিস বা সিটি করপোরেশনের উদ্ধার কর্মীদের উদ্ধারের আগেই পিয়ার আলী গভীর ম্যানহোলের ভেতরে নেমে আধা ঘন্টার মধ্যেই চারটি ফুটফুটে কুকুর ছানা উদ্ধার করেন। কিন্তু আরো ছটি কুকুর ছানা আটকে আছে ম্যানহোলের আরেক প্রান্তে। কিভাবে উদ্ধার করবেন সেই চিন্তা সবার মধ্যে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় ফুটফুটে ১০টি ছানাই ম্যানহোল থেকে উদ্ধার করলেন পিয়ার আলী। 

পিয়ার আলীর বাড়ির পাশে এক কারখানায় ছানাগুলোর জন্ম। দেখভাল করতেন, খাবারও দিতেন। রোববার সকাল দশটার দিকে শুনতে পান কুকুর ছানাগুলো ম্যানহোলে পড়ে গেছে। খবর পেয়ে ছুটে যান, নিজেই নেমে পড়েন ম্যানহোলে। প্রাণীর প্রতি ভালোবাসার এক দৃষ্টান্ত স্থাপন করলেন পিয়ার আলী।

পিয়ার আলী যখন একা পারছিলেন না, তখন যুক্ত হন মঞ্জুরুল নামে আরেক তরুণ। বলেন, দশটি প্রাণ যাতে মরে না যায় সে কারণেই সহায়তা করেছেন তিনি। 

উদ্ধারের পর সড়কে ছুটতে থাকে ফুটফুটে কুকুর ছানাগুলো। আর তখনই আসে ফায়ার সার্ভিস। অন্য কাজে ব্যস্ত থাকায় আসতে দেরি জানায় ফায়ার সার্ভিস। 

একাত্তর/এসি
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর