ক্লাব ছাড়ার আগেই এমবাপের ভেলকি, দলকে করলেন চ্যাম্পিয়ন!

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:২৬ এএম

একদিকে চলছে কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার গুঞ্জন, অন্যদিকে এই ইয়াংস্টারের গোলেই শিরোপা জিতে নিলো পারিসিয়ানরা। তুলুসকে ২-০ গোলে হারিয়ে ট্রফি দেস চ্যাম্পিয়ন্সের ১২ নম্বর শিরোপা জিতে নিলো পিএসজি।

ধুন্ধুমার ফাইনাল ম্যাচে কেউ কিছু বুঝে উঠার আগেই তিন মিনিটের মাথায় লিড নিয়ে নেয় পারিসিয়ানরা। বল দখল থেকে আক্রমণ সবখানেই দাপট দেখিয়েছে ফরাসি জায়ান্টরা।

প্রথমার্ধের শেষ সময়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের গোলে লিড ডাবল করে ১১ বারের চ্যাম্পিয়নরা।

বিরতির পরও আক্রমণের ধার বাড়ায় তুলুস, তবে তাতে করে লাভ হয়নি কোনো। পিএসজির গোলমুখে ছয়টি অন টার্গেট শট রেখেও গোল করতে ব্যর্থ হয় সফরকারিরা।

ওই দুই গোলেই শিরোপা নিশ্চিত হয় পারিসিয়ানদের। এটাই চলতি মৌসুমে পিএসজির প্রথম শিরোপা।

আরবিএস
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই লজ্জাজনক হারের পর ফরাসি শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার...
ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই তো জমে ক্ষীর, তবে তার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে মাঠের বাইরের তারকাদের ‘সোশ্যাল মিডিয়া’ খোঁচাখুঁচি! গত বৃহস্পতিবার ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর