পিস্তল উঁচিয়ে গুলি করা সেই ‘ব্ল্যাক শামীম’ গ্রেপ্তার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় নির্বাচনী সংঘর্ষে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়া শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার রাতে সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় শামীমের ব্যবহৃত সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ সিনিয়র সহরকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার ভোটের দিন সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী এম মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় মনজুর আলমের নির্বাচনী ক্যাম্পের সামনে এক যুবককে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

পরে সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়লে, ওই যুবককে শামীম আজাদ ওরফে ‘ব্ল্যাক শামীম’ হিসেবে চিহ্নিত করা হয়। 

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুইজন গুলিবিদ্ধ হন।  

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তিন সদস্য। 
সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর