নেত্রকোনায় নির্বাচনি সহিংসতায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৩০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুতর আহত নেত্রকোনা-৩ এর বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রুহুল আমিন (২৭) মারা গেছেন।

সোমবার বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রুহুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামা গোলাম সবুজ নুরী বলেন, রোববার রাত আনুমানিক সাড়ে  ৮টার দিকে বিজয়ী মিছিল করায়, রুহুল আমিনকে নেত্রকোনা -৩ এর নৌকার প্রার্থী অশিম কুমার উকিলের সমর্থকরা তাদেরই প্রতিবেশীরা রুহুলসহ দু'জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। 

আহত অবস্থায় রাতেই রুহুল আমিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার বিকালে ঢামেকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় সাকের আহমেদ নামে আরেকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রুহুল আমিন ও সাকের দু'জনই ট্রাক প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন পিন্টুর সমর্থক।

স্বজনরা জানান, নিহত রুহুল আমিন কিছুটা বাক প্রতিবন্ধী ছিলেন। গ্রামে কৃষি কাজ করতেন। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গোবিন্দপুর দেওগাঁও গ্রামের কৃষক কাজিম উদ্দিনের ছেলে।

আরবিএস
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর