দেখা হচ্ছে মেসি-রোনালদোর

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম

আবারও দেখা হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপ খেলতে চলতি মাসের শেষ দিকে সৌদি আরব যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। রিয়াদ সিজন কাপের অন্য দুই দল আল নাসর ও আল হিলাল।

সবকিছু ঠিক থাকলে ২১ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় দু’মাস বিরতির পর মাঠে ফিরবেন বার্সেলোনার সাবেক তারকা। এরপর এফসি ডালাসের বিপক্ষে ম্যাচ খেলে শুরু হবে রিয়াদ সিজন কাপ মিশন।

২৯ জানুয়ারি আল হিলালের বিপক্ষে খেলবে মেসির ইন্টার মায়ামি। দু’দিন বিরতির পর ফেব্রুয়ারির প্রথম দিনে রোনালদোর আল নাসরের বিপক্ষে খেলবে তারা।

এদিকে আলোচনা থাকতে পারতো মায়ামি-আল হিলাল ম্যাচও। আল নাসর যেমন মেসির তুমুল প্রতিদ্বন্দ্বী রোনালদোর দল, আল হিলাল তেমনি আর্জেন্টাইন অধিনায়কের ভালো বন্ধু নেইমারের দল। তবে চোটের কারণে নেইমার মাঠের বাইরে আছেন বলে সৌদি আরবের মাঠে দেখা হচ্ছে না দুই বন্ধুর।

গত বছরের জানুয়ারিতেও সৌদি আরবে গিয়েছিলেন মেসি। তখন তিনি ছিলেন পিএসজিতে। রিয়াদে সৌদি ক্লাবগুলোর খেলোয়াড়দের নিয়ে গড়া অল স্টারসের বিপক্ষে পিএসজি জিতেছিল ৫-৪ গোলে। সেদিনই সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। সেই ম্যাচে পিএসজির হয়ে মেসির সঙ্গে খেলেছিলেন নেইমারও।

১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করে নেওয়া মেসি ও রোনালদো এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে খেলেছেন ৩৫ ম্যাচ।

মুখোমুখি দেখায় মেসি জিতেছেন ১৬ ম্যাচ, রোনালদো ১০টি। যেখানে মেসির গোল ২১টি, সহায়তা আছে আরও ১২ গোলে। আর রোনালদোর গোল ২০টি, গোলে সহায়তা ১টি।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর