অভিনন্দন জানাতেই বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রদূতরা: পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম

বর্তমান সরকারকে অভিনন্দন জানাতেই পশ্চিমাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার সকালে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

হাছান মাহমুদ বলেন, ‘গতকাল বঙ্গভবনে সরকারের শপথ নেওয়ার অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতসহ প্রায় সমস্ত দেশের রাষ্ট্রদূতরা ছিলো।

‘অর্থাৎ বর্তমান সরকারকে অভিনন্দন জানাতে তারা সবাই গিয়েছিলো,’ বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।

হাছান মাহমুদ এতোদিন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নবগঠিত সরকারের তাকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ উতরে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। হাছান মাহমুদ বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করার মধ্যে যে পরিতৃপ্তি আছে, অন্য কিছুতে তা নাই। তথ্য মন্ত্রণালয় একটি চ্যালেঞ্জ ছিলো। আমি আপনাদের সহযোগিতায় সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।

‘বৈশ্বিক প্রেক্ষাপটে এবং এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে এটি অবশ্যই চ্যালেঞ্জ। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে গেছি,’ বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আস্থা রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জ মোকাবিলা করেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবো। পূর্ব-পশ্চিম সবার সাথেই আমাদের সম্পর্কের আরো উন্নতি ঘটাবো।

‘আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে ’সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’, সেই নীতি নিয়েই আমরা সবার সাথে আরো ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলবো,’ বলেন তিনি।

গত জানুয়ারির নির্বাচনে বিজয়ের পর টানা চারবারের এবং মোট পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোন করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া জাপান, কানাডা, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

শেখ হাসিনার টানা বিজয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা জানানো হয়েছে।

এদিকে ৭৫দিন পর বিএনপি অফিসের তালা ভেঙে নেতাকর্মীদের প্রবেশের ঘটনাকে নাটক হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।  

তিনি বলেন, ‘বিএনপি তালা ভেঙে তাদের অফিসে ঢুকছে। তালাটা কিন্তু তারাই লাগিয়েছিলো। তারাই লাগিয়ে আবার তারাই ভাঙছে।

‘অর্থাৎ একটা নাটক দেখাচ্ছে। এভাবে নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে,’ বলেন তিনি।

 

আরবি
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্বপালন করে যাবো।
নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর প্রথমবারের মত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। 
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন।
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব ছাড়ার আগে বঙ্গভবনে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর