শেখ হাসিনাকে কমনওয়েলথ চেয়ারম্যানের অভিনন্দন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের চেয়ারম্যান।

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রযাত্রায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান লেখেন, আমরা আপনার প্রশাসনের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক অভিনন্দন বার্তায় এসব কথা লেখেন সংস্থাটির চেয়ারম্যান লর্ড মারল্যান্ড।

অভিনন্দন বার্তায় বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাধারণ নির্বাচনে আপনার সাম্প্রতিক এবং প্রাপ্য বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থা রয়েছে, আপনার বিজয় তা প্রমাণ করেছে। আপনার দূরদর্শী নেতৃত্ব জাতিকে শুধু স্থিতিশীলতা ও সমৃদ্ধিই এনে দেয়নি বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের অবস্থানকেও শক্তিশালী করেছে। 

‘আমরা নিশ্চিত যে, আপনার অব্যাহত নির্দেশনায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি ও সমৃদ্ধি অব্যাহত রাখবে। একটি ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলা, উদ্ভাবনের প্রচার এবং টেকসই উন্নয়নের অগ্রগতির প্রতি আপনার প্রতিশ্রুতি কমনওয়েলথের উদ্দেশ্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশের জনগণের ওপর আপনার নীতির ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করতে এবং সমর্থন করার জন্য আমরা উন্মুখ।’ 

‘আপনার নেতৃত্বে ২০২৩ সালে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে কমনওয়েলথ ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে নিয়ে আসা এবং জনাব জিল্লুর হোসেন এমবিই ও ডা. সুমন চৌধুরীর নেতৃত্বে আমাদের হাব অফিস চালু করতে পেরে আমরা আনন্দিত। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধির দিকে বাংলাদেশকে তার যাত্রায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনার প্রশাসনের সাথে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অভিনন্দন বার্তায় আরও বলা হয়, আপনার সু-অর্জিত বিজয়ের জন্য অভিনন্দন। আমরা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার অব্যাহত সাফল্য কামনা করছি।

কমনওয়েলথ অফ নেশন্স বা কমনওয়েলথ হলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো এমন স্বাধীন দেশগুলোকে নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য ৫৬টি দেশ। সদর দপ্তর লন্ডনে অবস্থিত কমনওয়েলথে চিরাচরিতভাবে নেতৃত্ব দিয়ে আসছে ব্রিটেন। 

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের নেতৃত্বাধীন এই জোটের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে স্বীকৃতি দেয়া পশ্চিমাদের কাছে নিঃসন্দেহে একটি অর্থবহ বার্তা।

একাত্তর/এসি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর