এ বছর সিগারেট খাবো না: স্বস্তিকা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম

নতুন বছরে নতুন পরিকল্পনা সাজিয়েছেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি এ বছর সিগারেট খাবেন না।

বুধবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এখন সব বছরই আর পাঁচটা বছরের মতো। ছোটবেলায় খুব রেজ্যুলেশন নিতাম। নখ খাবো না, ফাস্ট ফুড খাবো না। এ বছর ভেবেছি সিগারেট খাবো না। তিন দিন পেরেছি, একদিন পারিনি। পরের দিন আবার খুব সচেতন হয়ে নতুন করে চেষ্টা শুরু করলাম। শেষ দু’দিন খাইনি। আজ সকালে একটা খেয়ে ফেলেছি। এভাবেই যুদ্ধ করতে করতে পেরে যাবো আশা করি।

তিনি ওই সাক্ষাৎকারে নিজের পেশাগত জীবন সম্পর্ক বলতে গিয়ে উল্লেখ করেন, হিন্দিতে প্রায় চারটি কাজ ‌এ বছর মুক্তি পাওয়ার কথা। এগুলো সব আগে করেছেন।

অভিনেত্রী বলেন, আমাদের এখানে (কলকাতা) যত তাড়াতাড়ি শুট শেষ হয়ে একটা ছবি মুক্তি পায়, মুম্বাইয়ে তা হয় না। কারণ, ওরা পোস্ট প্রোডাকশনে অনেকটা সময় নেয়।

কলকাতায় ‘নিখোঁজ’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন এবং দেবের সঙ্গে ‘টেক্কা’ সিনেমার কাজ রয়েছে তার হাতে। এছাড়া ঢাকায়ও একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন স্বস্তিকা। সে বিষয়ে বললেন, বাংলাদেশে অনেক দিন ধরে কাজ করার ইচ্ছা। একটা কাজের কথা চলছিল সেই কোভিডের সময় থেকে। এবার শেষমেশ হচ্ছে। সেটার কাজেই এপ্রিলে যাবো ঢাকায়।

আগেই জানা গেছে, ঢাকার কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এতে তার সঙ্গে দেখা যাবে গুণী অভিনেতা আফজাল হোসেনকে। ধারণা করা হচ্ছে, সেই ছবির জন্যই এপ্রিলে ঢাকায় আসবেন অভিনেত্রী।

ইতিহাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ার সময়ই টিভি সিরিয়াল দেবদাসীতে অভিনয়ের সুযোগ পান স্বস্তিকা মুখোপাধ্যায়।

২০০৩ সালে তিনি বড় পর্দায় উর্মী চক্রবর্তীর পরিচালনায় ‘হেমন্তের পাখি’ নামের সিনেমার মাধ্যমে হাজির হন। ওই সিনেমায় তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

হিন্দি চলচ্চিত্রে মুম্বাই কাটিং-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় স্বস্তিকার।

একাত্তর/আরএ
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর