দূষিত শহরের তালিকায় ঢাকা-কলকাতা প্রতিযোগিতা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শনিবার সবার ওপরে রয়েছে ঢাকা পরেই রয়েছে প্রতিবেশি দেশের শহর কলকাতা। ঢাকা আর কলকাতা দিনে মধ্যে কয়েকবার প্রথম ও দ্বিতীয় অবস্থান নিয়ে ওঠা-নামা করছে। 

দুপুর একটার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৬৬ নিয়ে রাজধানী শহরের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিলো। ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলো ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর।

বেলা ১১টার দিকে ২৮০ স্কোর নিয়ে ঢাকা ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থা নিয়ে শীর্ষে ছিলো। পরে কলকাতা এগিয়ে যায়। খানিকবাদে কলকাতা আবার দ্বিতীয় অবস্থানে নামে। 

ভারতের দিল্লি ও মুম্বাই যথাক্রমে ২৫২ ও ২২২৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

একই সময়ে নির্মল বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে চীনের শেনইয়াং। এ শহরের একিউআই স্কোর ০। স্কোর ৯ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং ১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। 

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩) ।

কেএসএইচ
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রভাবিত হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর