কম সুদে বাংলাদেশকে ৬৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এনডিবি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৭ পিএম

বাংলাদেশ চাইলে অবকাঠামো খাতের পাশাপাশি আর্থ-সামাজিক খাতেও বড় ধরনের বিনিয়োগের কথা ভাববে অর্থনৈতিক জোট ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এনডিবি।

আর এসব প্রকল্পে অর্থ লগ্নিতে এদেশের নিয়ম-নীতির বাইরে কোনো শর্ত জুড়ে দেয়া হবে না। ঢাকা সফরকালে একাত্তরকে এমনটিই জানালেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজভেকভ।

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৪ সালে গঠিত হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক-এনডিবি। ২০২১ সালের সেপ্টেম্বরে এ ব্যাংকের সদস্য পদ পায় বাংলাদেশ।

উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়ে চলা এ ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশ পাঁচটি হলেও পরে বাংলাদেশসহ যুক্ত হয়েছে আরো দুই দেশ।

যোগ দেয়ার দুই বছর পর সদস্য দেশে বাংলাদেশে প্রথমবারের মতো দুই দিনের সফরে এলেন ব্যাংকটির ভাইস প্রেডিডেন্ট  ভ্লাদিমির কাজভেকভ ।  একাত্তরকেও জানালেন, বাংলাদেশ নিয়ে এনডিবির মনোভাবের কথা

এনডিবি দুটি প্রকল্পে তুলনামূলক কম সুদে প্রায়  ৬৮ কোটি ডলার সমপরিমাণ এ ঋণ সহায়তা দিচ্ছে। ঢাকা ওয়াসা ও নিরবিচ্ছিন্ন গ্যাস সেবার উন্নতিকরণে এই দুই প্রকল্প। এই ঋণ পেতে কড়া শর্তও মানতে হবে না বাংলাদেশকে, উদ্দেশ্য আমলাতান্ত্রিক জটিলতা এড়ানো।

এনডিবির এই শীর্ষ কমর্তকর্তার মতে, সহজ শর্তে সামাজিক অবকাঠামো খাতেও বিনিয়োগে আগ্রহী এনডিবি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এখন বাংলাদেশের জন্য বড় মাথা ব্যাথা। তাই বাংলাদেশ চাইলে ডলারের পাশাপাশি আরোও দুই মুদ্রায় এনডিবির ঋণ পাওয়া সম্ভব। 

মঙ্গলবার বাংলাদেশ ছেড়েছেন ভ্লাদিমির কাজভেকভ, এদেশের উষ্ণ আথিতিয়তা মুগ্ধ কাজভেকভ জানালেন সর্ম্পক উন্নয়নে কাজ করে যাবেন তিনি। 

ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর