ব্রিজে বাস উল্টে রেলিং ভেঙ্গে চালক নদীতে, আহত ১০

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম

গাজীপুরে কড্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। এসময় তুরাগ নদীর ওপরে থাকা ব্রিজের রেলিং ভেঙ্গে চালকসহ দুইজন নদীতেও পড়ে যান। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী সড়কে যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

বুধবার সকাল ৯টার দিকে গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস কড্ডা এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে ব্রিজের রেলিং ভেঙ্গে বাসের চালকসহ দুইজন তুরাগ নদীতে পড়ে যান এবং ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে সরকে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয় বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর