রিয়াদজুড়ে মেসি মেসি রব

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

শহরে পা রেখেছেন লিওনেল মেসি, ভক্ত সমর্থকদের তাই উচ্ছ্বাসের কমতি নেই। রিয়াদজুড়ে মেসি মেসি রব। তবে অনেকের কাছেই রোনালদো আপন ঘরের ছেলে। রিয়াদ সিজন কাপে ফুটবলের দুই মহারথীর দ্বৈরথ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দলগুলো সেরে নিচ্ছে অনুশীলন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ মরুভূমি আর পাহাড় ফাঁকা প্রান্তর পাড়ি দেয়ার পরেই দেখা মেলে শহরের। যেখানে অসংখ্য উঁচু ভবন আর দৃষ্টি নন্দন সব মসজিদ। এখানেই বসেছে রিয়াদ সিজন কাপের আসর। তিন দলের টুর্নামেন্টে নিজ নিজ ক্লাবের হয়ে লড়বেন মেসি আর রোনালদো।

যাদের পায়ের কারুকাজ, সবুজ মাঠের গালিচায় রচনা করে দুরন্ত ছন্দ, প্রতিপক্ষকে কুপোকাত করার পর উড়ন্ত উল্লাস দেখতে বুঁদ হয়ে থাকে তামাম দুনিয়া। যাদের খানিক দর্শন কিংবা একটু পরশে বদলায় জীবন, অথবা দূর থেকে যাদের ভালোবেসে যুদ্ধ কিংবা রোগগ্রস্ত শিশু-কিশোর বাঁচার স্বপ্ন দেখে। এই মানুষটাও ফুটবল খেলেছেন তাদের সাথে ছন্দ তুলে, ডানা মেলে।

বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ অনেক গৌরবের স্মিতি, চেখে দেখেছেন অনেক মধুময় মায়াবী রাত্রি, অনেক জয়োল্লাস।

ইউরোপ ছেড়েছেন, আবাস গড়েছে এই মরু দুনিয়ায়। কেউ পাড়ি দিয়েছেন আমেরিকায়। সেই চোখে ফিরে ফিরে আসে, মস্তিষ্কের সেতারের তারে এখনো এল ক্লাসিকো দোলা দিয়ে যায়। আরব্য রজনীর গল্পের মতো খুলে যায় স্মৃতির কপাট। রিয়াদ সিজন নিয়ে তাই সবার আগ্রহ।

রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে সোমবার ইন্টার মায়ামির প্রতিপক্ষ আল হিলাল।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর