এক মহাকাব্যিক যুগের অবসান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে ঘরের মাঠে নিজের শেষ উপস্থিতি স্মরণীয় করে রাখেন তিনি।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শেষ হয় ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির ২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক পথচলা। ম্যাচের শেষ গোলটি আসে ফুটবল জাদুকরের নিজের পা থেকেই। এর মধ্য দিয়ে ২০০৫ সালে শুরু হওয়া ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৭ ম্যাচে রেকর্ড ১২৫ গোলের মাইলফলক ছুঁয়ে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন এই মহাতারকা।

ম্যাচ শেষের শেষ বাঁশি বাজার পর গোটা স্টেডিয়াম জুড়ে নেমে আসে নীরবতা ও কান্নার আবহ। অশ্রুসজল চোখে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে নিজের ক্যারিয়ারের শেষ ও আবেগঘন ভাষণ দেন আলবিসেলেস্তে অধিনায়ক।

মেসি বলেন, আজ কিছু বলা সত্যিই কঠিন, মনের ভেতর বহু আবেগের আনাগোনা। সবার আগে আমার বাবার কথা মনে পড়ছে। আমি কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। এমনকি সবচেয়ে কঠিন সময়েও আমি লড়াই থামাইনি, সংগ্রাম চালিয়ে গেছি এবং সবসময় নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছি।

জাতীয় দলের প্রতিনিধিত্ব করার মাহাত্ম্য তুলে ধরে তিনি যোগ করেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলাটা একজন খেলোয়াড়ের জন্য সেরা প্রাপ্তি। আমার জীবনের সেরা ঘটনা ছিলো এটাই।

কাতারে ২০২২ বিশ্বকাপ জয়ের স্মৃতি এবং তার পরবর্তী সময়ে সমর্থকদের থেকে পাওয়া অভূতপূর্ব ভালোবাসার কথা স্মরণ করে মেসি বলেন, চ্যাম্পিয়ন হওয়ার পর যখন আমরা খেলতে ফিরেছিলাম, তখন আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তটি এখানেই কাটিয়েছি। আমি সৌভাগ্যবান যে পুরো দেশ ভ্রমণের সুযোগ পেয়েছি এবং আপনারা সবসময় স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ রেখেছেন। কোনো সন্দেহ নেই যে, আমার পাশে থাকা সতীর্থরা সবসময় এই জার্সির জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।

বিদায়বেলায় দল ও সমর্থকদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে মেসি ঐক্যবদ্ধ থাকার আকুল আবেদন জানান। তিনি বলেন, আমি জাতীয় দলকে বিদায় জানাচ্ছি। আপনাদের সবার অভাব অনুভব করবো, তবে এখন আমার সেই অন্য পাশে অর্থাৎ সমর্থকদের কাতারে থাকার পালা। সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। কঠিন সময় আসছে—বড়ো কোনো পরিবর্তনের সময় যেমনটা সবসময়ই হয়—তবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, অনেকেই জাতীয় দলের সমালোচনা করবে এবং আমাদেরই এর পক্ষ নিয়ে দাঁড়াতে হবে।

মেসির এই ঐতিহাসিক প্রস্থান শুধু একজন মহান ফুটবলারের বিদায় নয়, বরং আর্জেন্টিনা ফুটবলের জন্য এক নতুন রূপান্তরের অধ্যায়ের সূচনা। আগামী দিনগুলোতে মেসিকে ছাড়া মাঠে নামার এক নতুন বাস্তবতার সম্মুখীন হতে হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

একাত্তর/এসি
মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের ‘এস্তাদিও মনুমেন্টাল’-এ বেনিনের বিপক্ষে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে নীল-সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। ২১ বছরের দীর্ঘ বর্ণাঢ্য...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
যে মাঠটিতে তিনি গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, ফুটবলের আনন্দ উপভোগ করেছেন, ফাইনালে হেরে অঝোরে কেঁদেছেন এবং একের পর এক ঐতিহাসিক ট্রফি জয়ের উল্লাসে ভেসেছেন, সোমবার সেই চেনা ঘাসের ওপরই শেষবারের মতো হাঁটল...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
হামের টিকাদান কর্মসূচির প্রথম ধাপে বাদ পড়া ৩৫ লাখ শিশুকে পরবর্তী ক্যাচ-আপ ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
মঙ্গলবার রাতে বুয়েনস আইরেসের ‘এস্তাদিও মনুমেন্টাল’-এ বেনিনের বিপক্ষে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে নীল-সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি লিওনেল মেসি। ২১ বছরের দীর্ঘ বর্ণাঢ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর