সরকারি মেডিক্যালে ভর্তি হতে পারবে ৫৩৮০ শিক্ষার্থী: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিক্যাল কলেজে পাঁচ হাজার ৩৮০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। শিক্ষার্থীরা মোট আসনের ২০ শতাংশ জেলা কোটায় আবেদন করলেও এই শিক্ষাবর্ষে এ সুযোগ থাকছেন না বলেও জানান তিনি।

শুক্রবার ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

এই বছর ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজে মোট ১১ হাজার ৬৭৫ আসনের শিক্ষার্থী ভর্তি হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বছর ভর্তি পরীক্ষায় কোনো প্রকার গুজব বা প্রশ্নফাসের সুযোগ থাকছেনা। এরপরও কেউ ভর্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্র করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে এক হাজার ৩০টি আসন বেড়েছে। তাই সরকারি মেডিক্যাল কলেজে পাঁচ হাজার ৩৮০ শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিক্যালের জন্য আসন রয়েছে ছয় হাজার ৩৪৮টি। আর আর্মি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য ৩৭৫টি আসন বরাদ্দ করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, এই বছর ১০৪টি মেডিক্যাল কলেজের ১১ হাজার ৬৭৫ আসনের জন্য এক লাখ চার হাজার ৩৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ৩৭টি সরকারি এবং৬৭টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।   

তবে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের প্রশ্নপত্র নিয়ে মিশ্র মত পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া গেছে।

একাত্তর/এসি
মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ আসন সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ফল ঘোষণা করেন।এবার ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। এরমধ্যে...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর