কেরানীগঞ্জে হত্যা ও চুরির ঘটনায় গ্রেপ্তার ১০

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ এএম

কেরানীগঞ্জে এক বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাই ও বাসায় চুরির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন, বৃদ্ধকে হত্যায় চার জন এবং চুরির ঘটনায় ছয় জন।

গ্রেপ্তাররা হলেন- তোফাজ্জল হোসেন বুলু (৩০), সজল (২১), সাগর (২২), রাসেল ২৪), সোহেল (৩২) ও হাসান (৫০), সুমন (৩৫), সাইদুল (২৭) আক্কাস (৫৭) ও রানা।

বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এ তথ্য জানান।

কবির জানান, গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রের সদস্যরা বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া নেওয়ার আড়ালে মূলত পর্যবেক্ষণ করে খালি বাসায় তালাকে কেটে চুরি করতো। আর অটো ছিনতাই চক্রের সদস্যরা অটোরিকশা চুরি করতে গিয়ে অতিরিক্ত নেশাযুক্ত খাবার খাওয়ায়ে বৃদ্ধাকে হত্যা করে।

একাত্তর/এএ/এসি
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর