ঠ্যালায় পড়ে একটি দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: জামায়াতের আমির

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জে এক রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এসময় ‘গুপ্ত’ হয়ে নিজেরা উধাও হয়ে একটি দল আরেকটি দলকে ‘গুপ্ত’ বলছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা আশ্চর্য! যেদিকে আগাতে চাই একটা দল সামনে এসে এটা বাদ দিয়ে দেয়। আমাদের সামনে আগাতে দেয় না তার সাক্ষী এ জাতি। জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কীসের? এরপর ঠেলা খেয়ে যখন মানলো তখন বলে যে গণভোট একইদিনে হতে হবে। আমাদের দাবি ছিলো- গণভোট আগে হোক। তাহলে গণভোটও সুন্দর হবে, সংসদ নির্বাচনও সুন্দর হবে। তাদের দাবির প্রেক্ষিতে করা হলো। এখন বলে আমরা গণভোট মানি না। এতোদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরেই বলে ‘ঠেলার নাম বাবাজি’। এ জাতি যারে ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না।

তিনি বলেন, আফসোস কেউ কেউ জুলাই শহীদদের তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। জুলাইকে কোনো স্বীকৃতিই দিতে চাইলো না। আবার একসময় যখন দেখলো জুলাই বাংলাদেশ, মানুষ মিশে গেছে জুলাইয়ের সঙ্গে তখন বলে আমরাই জুলাইয়ের মাস্টার মাইন্ড। তারা একবার মানে না আরেকবার মাস্টার মাইন্ড হয়ে যায়।

তিনি আরও বলেন, জুলাইকে সম্মান করা মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মাঝে দুর্নীতি হতে পারে না, নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না, আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এটা জুলাই চেতনা হতে পারে না।

একাত্তর/এসি
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় অন্য দেশের ভাগ্য বদলে যায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানোটা হতাশার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অসৎ নেতৃত্বের...
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এমন এক বিচার ব্যবস্থা চালু করা যেখানে দোষ করলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীও বিচারের আওতায় আসবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
‘তোরাতো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন’- প্রশ্ন তুলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ তোমাদের দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর