কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এছাড়া প্রচুর ধোঁয়ার কারণে তিনি ব্রিদিং টেন্ডার ও একটি হ্যাজম্যাট কাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে বাবুবাজারের জমেলা টাওয়ারে এই আগুনের ঘটনা ঘটে। 

ভবনটির নিচ তলা আর দ্বিতীয় তলায় ছিলো ঝুটের কারখানা। উপর থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক। রাজউকের বিধান মতে আর আন্ডারগ্রাউন্ড রাখার কথা গাড়ি পার্কিংয়ের জন্য। কিন্তু সেখানে গোডাউন বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। সেখানেই আগুনের সূত্রপাত হয় ভোরে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। 

বাসিন্দাদের অভিযোগ গোডাউনের মালামাল রাখার কারণে ভবনের সিঁড়ি ও বের হওয়ার পথ দিয়ে হাঁটাচলা করাই মুশকিল। আগুনে খবরে জীবন নিয়ে বেরিয়ে আসেন ভবন থেকে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের জ্যেষ্ঠ কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে ভবন থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

সকাল সোয়া ৯টার দিকে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, আগুনকে একটা জায়গায় সীমাবদ্ধ করা গেলেও এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। চারটি ভবনের বেসমেন্ট এক হওয়ায় আগুনের সোর্সে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এ পর্যন্ত ৪২ জনকে উদ্ধার করা হয়েছে, ভেতরে কেউ আটকে নাই। 

কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উমর ফারুক বলেন, ভবনগুলোতে রাজউকের কোনো ব্লিডিং কোড মানা হয়নি। তদন্ত করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকাণ্ডের কারণ জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভবন মালিকদের বিরুদ্ধে।

একাত্তর/এসি
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর