ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০:০২ এএম

অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ধীর গতিতে থেমে থেমে গাড়ি চলছে। 

শুক্রবার (১৬ জুলাই) গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত সীমানায় এই জটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে জট কিছুটা কমলেও রাস্তায় অতিরিক্ত গাড়ি থাকায় গতি কম রয়েছে। 

যানজটের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে সড়কে যান চলাচল স্বাভাভিক রাখতে। 

আরও পড়ুন: উদীচী কার্যালয়ে বোমা হামলা: জঙ্গি পনিরের ফাঁসি কার্যকর

১ জুলাই থেকে চলা দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধে যান চলাচল বন্ধ থাকার পর গত ১৫ জুলাই থেকে তা শুরু হয়েছে। ঈদুল আযহাকে সামনে রেখে থিল করা এই বিধিনিষেধে সড়ক, নৌ, রেলসহ সবরকম যাতায়াতের সুযোগ করে দেওয়া হয়েছে। 

এদিকে রাস্তায় অতিরিক্ত গাড়ি ও মানুষের আধিক্যের কারণে সৃষ্ট জটে কোরবানির পশু পরিবহনকারী যান আওড়কে আটকে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারীরা। অতিরিক্ত গরমে অনেক প্রাণীর মৃত্যুও হচ্ছে রাস্তায়। 


একাত্তর/আরএইচ

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা উন্মুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর