রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় পেলো আল নাসর। সৌদি প্রো লিগে আল তাইকে ৫-১ গোলে হারিয়েছে রোনালদো বাহিনী।

শনিবার রাতে ম্যাচের শুরু থেকেই আল তাইকে চেপে ধরে আল নাসর। ২০ মিনিটেই লিড এনে দেন ওতাভিও। মিনিট দুই বাদে ম্যাচে ফেরে আল তাই। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রহমান গারিবের গোলে আবারও লিড নেয় আল নাসর। 

বিরতির পর শুরু হয় সিআরসেভেন শো। ৬৪ মিনিটে দলকে দুই গোলে এগিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। ৬৭ মিনিটে নিজের জোড়া আর শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। 

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এই নিয়ে ৬৪ বার হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোল সংখ্যা ২৬।

সৌদি আরবের ক্লাব ফুটবলে এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৩টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৪; সবমিলিয়ে সিনিয়র ক্যারিয়ারে এটা রোনালদোর ৮৮২তম গোল।

আরবিএস
স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জলে বিদায় নেওয়ার পর বেশ কয়েক দিন রহস্যময় নীরবতা পালন করেছিলেন তিনি। ওদিকে তাঁর বিদায়ের পরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশন কোচ রবার্তো মার্টিনেজকে ছাঁটাই করে হেড কোচের...
দুই দশকেরও বেশি সময় ধরে যিনি একা হাতে ম্যাচের ভাগ্য গড়েছেন, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ কিংবা জুভেন্টাসের হয়ে নিজের সোনালী সময় পেরিয়ে এসেও যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শাসন করেছেন বিশ্ব ফুটবলকে, সেই...
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার যুদ্ধ শুরু হতে না হতেই ফুটবল দুনিয়ার সব লাইমলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মাসে পর্তুগালের দুটি প্রস্তুতি বা ওয়ার্ম-আপ ম্যাচের...
আমেরিকা-মেক্সিকো-কানাডা এই তিন দেশে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিতে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফুটবল বিশ্ব...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর