করোনার ঈদে মেহমান হয়ে আসছে বৃষ্টি!

আপডেট : ২১ জুলাই ২০২১, ১১:০৬ এএম

গত কয়েক বছর ধরেই ঈদুল আযহার উৎসবে নাগরিক জীবনে উপদ্রব হিসেবে হাজির হয়েছে মৌসুমি বেরসিক বৃষ্টির ঝাপটা। এ বছর প্রতিবেদনটি লেখা পর্যন্ত রাজধানীর কোথাও বৃষ্টির খবর না পাওয়া গেলেও ইতিমধ্যে আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ, বৃষ্টি জানিয়ে দিচ্ছে তার আগমনীর পূর্বাভাস। 

অনাকাঙ্ক্ষিত এই বৃষ্টি দিনশেষে হতে পারে উৎসবের দিনে ভোগান্তির কারণ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গেছে, বায়ুর সক্রিয়তা বাড়ায় আজ (২১ জুলাই) সারাদেশেই কম-বেশি বর্ষণ হবে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা বর্ষণ, অন্যান্য বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হবে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের মতে, একটানা বৃষ্টি না হলেও সারাবেলাই লুকোচুরি করবে রোদ বৃষ্টির খেলা। আকাশ থাকবে মেঘাচ্ছন্ন, হয়তো বৃষ্টি হবে হালকা।

খুশীর খবর হচ্ছে, যেসব বিভাগে ভারী বর্ষণ হবে, সেখানেও স্থায়ী হবে না বৃষ্টি। করোনার থেকে সতর্ক থাকতে মাস্ক আর বৃষ্টির থেকে সতর্ক থাকতে ছাতা ব্যবহারের বিকল্প আজ নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এই অবস্থায় আজ (২১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাত হবে। অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


একাত্তর/এসএ

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর