ইচ্ছেমতো জিপিএসহ ‘আসল সার্টিফিকেট’ দিতেন তিনি

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:৫৮ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট জাল চক্রের দুই জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং অন্যজন তার সহযোগী। পরীক্ষায় ফেল তো দূরে কথা, ইচ্ছেমতো জিপিএ, এমনকি পরীক্ষায় না বসলেও ‘আসল সার্টিফিকেট’ দিতে পারতেন ওই অ্যানালিস্ট।

সোমবার গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের ডেপুটি কমিশনার মশিউর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণ ও মধ্য পীরেরবাগ, মিরপুর এবং আগারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় দুটি বাসায় তাদের হেফাজত থেকে একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, কারিগরি শিক্ষা বোর্ড থেকে চুরি করা হাজার হাজার আসল সার্টিফিকেট এবং মার্কশিটের ব্লাঙ্ক কপি, তৈরি করা শতাধিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট, বায়োডাটা, গুরুত্বপূর্ণ দলিল ইত্যাদি উদ্ধার করা হয়েছে। 

আটকরা হলেন- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এটিএম শামসুজ্জামান এবং তার সহযোগী ফয়সাল হোসেন। 

ডিবির ডেপুটি কমিশনার মশিউর রহমান জানান, শামসুজ্জামানের সরবরাহ করা সার্টিফিকেটগুলো আসল সার্টিফিকেটের মতো। পরীক্ষা দেয়নি এমন লোকের কাছেও তিনি সার্টিফিকেট বিক্রি করতেন। তিনি বোর্ড থেকে সার্টিফিকেটের কাগজ চুরি করে ভাড়া করা ঘরে ওইসব ভুয়া সার্টিফিকেট প্রিন্ট করতেন। পরে তিনি সার্টিফিকেটের বিস্তারিত অনলাইনে আপলোড করে বিক্রি করতেন।

পরীক্ষার্থীর খুশিমতো জিপিএ উল্লেখ করে দিতে পারতেন জানিয়ে তিনি বলেন, কারিগরি বোর্ডের এসএসসি-এইচএসসির এই সার্টিফিকেটগুলো অনলাইনে যাচাই করতে গেলে কোনো সমস্যা পাওয়া যেতো না। কারণ ওই সার্টিফিকেটগুলোর তথ্য বোর্ডের সার্ভারের ডেটাবেজেও সংযুক্ত করা থাকতো। 

প্রতিটি সার্টিফিকেটের জন্য তিনি ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নিতেন। গত কয়েক বছর ধরে এমন অন্তত পাঁচ হাজার সার্টিফিকেট সরবরাহ করেছেন বলেও জানান মশিউর।

তিনি জানান, শামসুজ্জামান অফিসের কিছু লোক এবং বাইরের বিভিন্ন বিভাগের কিছু দালালকে দিয়ে মার্কশিট ও সার্টিফিকেট তৈরির এই বাণিজ্য করে আসছিল। দালালরা কখনও কখনও ফেসবুক ও অন্য সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপনও দিতো।  

২০১৭ সালেও মার্কশিট, সার্টিফিকেট বিক্রির অভিযোগে তাকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়। কিন্তু হাইকোর্টের মাধ্যমে আবার চাকরিতে পুনর্বাহল হয়ে তিনি এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সার্টিফিকেট মার্কশিট বিক্রি করেছে বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রজ্জু হওয়া প্রক্রিয়াধীন, যোগ করেন মশিউর।

শেষে তিনি বলেন, আমরা মনে করি এর সঙ্গে আরও অনেকেই যুক্ত আছে। তদন্ত করে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 

 

একাত্তর/এসি
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর