বিমানবন্দরে দেয়াল ভেঙে ঢুকলো বাস, পিষে মারলো প্রকৌশলীকে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে বাস ভেতরে ঢুকে একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত মুইদুল ইসলাম সিদ্দিক (৩৬) সিভিল অ্যাভিয়েশনের সহকারী উপ-প্রকৌশলী ছিলেন। তিনি বগুড়া সদর উপজেলার শামসুদ্দিন কালামের ছেলে। পরিবারসহ থাকতেন কাওলা সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টারে।

নিহতের দুলাভাই মাসুদ রানা জানান, সকালে মুইদুল ইসলাম কাজের জন্য বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্ত রাইদা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র দাস জানান, রাইদা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ঢুকে পড়ে। এটি অপর পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সিদ্দিককে চাপা দেয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক সুমন আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর