জনপ্রিয় গায়কের প্রাসাদে গুলি, হাসপাতালে নিরাপত্তারক্ষী 

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৩৭ পিএম

সালমানের গ্যালাক্সির ঘটনার মতোই গুলি চললো কানাডার জনপ্রিয় র‍্যাপার ড্রেকের বাড়ির বাইরে, আহত অবস্থায় হাসপাতালে নিরাপত্তারক্ষী।

এই ঘটনার সময় ড্রেক সুরক্ষিত রয়েছেন। তবে ঘটনার সময় ড্রেক নিজের বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তার বাড়ির নিরাপত্তারক্ষীর বুকে এবং শরীরের একাধিক জায়গায় গুলি লেগেছে, তার পরিস্থিতি আশঙ্কাজনক। ঘটনার পর দুষ্কৃতিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে হিন্দুস্তানি টাইমস।

কিছুদিন আগেই মুম্বইয়ে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালনার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। কিছুটা ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে কানাডার টরোন্টোয়। সেখানে মঙ্গলবার দুপুরে র‍্যাপার ড্রেকের বাড়ির বাইরে চলেছে গুলি। গুলির ঘটনার পর থেকে নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। গাড়ি করে এসে গুলি চালিয়ে চোখের নিমেষে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
 
টরন্টোর পুলিশ ইন্সপেক্টর পল ক্রাওকেজি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, হামলায় আহত নিরাপত্তারক্ষী এখনো হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনা নিয়ে ড্রেকের বক্তব্য পাওয়া যায়নি।

কয়েক দিন আগে ড্রেকের সঙ্গে আরেক র‍্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বসংগীত। লামার তার গানে ড্রেকের সমালোচনা করেন। গানের মাধ্যমে ড্রেককে মাদকাসক্ত, জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেন লামার।
 
এখানেই শেষ নয়, র‍্যাপার কেন্ড্রিক লামারের দাবি, ড্রেক এক সন্তানের বাবা সেটা গোপন রেখেছেন। ব্যক্তিগত ঝামেলার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো সংযোগ আছে কি না, তা-ও তদন্ত করছে পুলিশ।

৩৭ বছর বয়সী ড্রেক এ পর্যন্ত পাঁচবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে এই গায়কের।

এনএন
বলিউডের ব্যাড বয় কি তবে এবার আসলেও 'গুড বয়' হয়ে গেলেন? জনপ্রিয় র‍্যাপার বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির বিয়ের গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার...
বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি বিশ্বজুড়ে ‘ব্যাড বানি’ নামে পরিচিত, একজন পুয়ের্তো রিকান র‍্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক। ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।
ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষবিভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইট কাড়লেন কিম।
কানাডার টরন্টোতে ষষ্ঠ মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। চারদিনের এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৬টা থেকে
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর