এমপি পুত্রের বিরুদ্ধে অভিযোগ এনে সরে দাঁড়ালেন বর্তমান চেয়ারম্যান

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:২৯ এএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকি বিল্লাহ। তার অভিযোগ, ভোটের মাঠে প্রভাব খাটাচ্ছেন এমপি পুত্র গোলাম হাসনায়েন। একই অভিযোগ আছে মাঠে থাকা অন্য প্রতিদ্বন্দ্বীর। তবে এমপি পুত্র বলছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

সরেজমিনে দেখা যায়, পাবনার ভাঙ্গুরা উপজেলা পরিষদ নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। সকাল-বিকেল চলে গণসংযোগ, দুপুরের পর থেকে চলে মাইক আর মিছিলে প্রচার।

এখানে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনায়েন রাসেল।

বাকি তিন প্রার্থীর মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনবারের চেয়ারম্যান বাকী বিল্লাহ। তার অভিযোগ নির্বাচনে প্রভাব খাটাচ্ছেন এমপি পুত্র। একই অভিযোগ রয়েছে আরেক প্রার্থীর।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাকী বিল্লাহ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, এমপিপুত্র হুমকি-ধামকি দেয়াসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তিনি এসব না করলে সমস্যা হতো না।

অপরদিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মেছবাহুর রহমান রোজ বলেন, সহিংসতা দলের মধ্যে বিরোধ চরম পর্যায়ে চলে গেছে। অনেকে নিজের ব্যক্তিত্বও হারিয়ে ফেলছেন।

অবশ্য প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ অস্বীকার করেছেন গোলাম হাসনায়েন রাসেল। তার দাবি, দুইবার পৌর মেয়র থাকার সময় এলাকার উন্নয়ন করেছেন, তাই তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চাইছেন এলাকাবাসী।

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম রাসেল বলেন, কোনো ধরনের প্রভাব বিস্তারিত চেষ্টা তিনি করছেন না। জনগণ যাকে চাইবে, তিনিই নির্বাচিত হবেন। আমি জনগণের জন্য কাজ করেছি।

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরও এক পক্ষের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করেছেন এমপি-পুত্র। আরেকপক্ষের দাবি, পৌরসভায় সফলতার কারণেই রাসেলকে চান তারা।

উপজেলা নির্বাচনে সংসদ সদস্যের সন্তানদের প্রার্থী না হতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তবে, পাবনায় এই নির্দেশনার কোন চিঠি না পাওয়ার কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল।

এক লাখ ৩ হাজার ১৯১ জন ভোটারের ভাঙ্গুরা উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে। তিন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুই জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন।

 

একাত্তর/আরএ
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর