উপজেলা ভোটের আগে পাহাড় অশান্ত, থেমে থেমে গুলি

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:০৭ পিএম

রাঙ্গামাটিতে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও উতপ্ত হয়ে উঠেছে পাহাড়। জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়ের বিবাদমান আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের (প্রসিতপস্থি) মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। 

সোমবার বিকেল চারটায় বঙ্গলতলী এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যায় বন্ধ হয়। পরে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আবারও দুই পক্ষ মুখোমুখি হলে শুরু হয় বন্দুকযুদ্ধ।

এদিন সকাল সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে গোলাগুলি  চলছে। স্থানীয়রা জানিয়েছেন, দুই পক্ষের অন্তত এক হাজার রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। 

এদিকে গোলাগুলির ঘটনায় তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতেদের ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ঘরের আসবাপত্রে গুলি লেগেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ হতাহতের সুনির্দিষ্ট খবর দিতে পারেনি।  

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরীন আক্তার গোলাগুলির বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ বলেন, খবর পেয়েছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে, পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

আগামী ২৯ মে বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের পর পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। এবার ভোটের মাঠে বড় দুই রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকলেও পাহাড়ে বিবাদমান আঞ্চলিক দুই সংগঠনের হেভিওয়েট প্রার্থী রয়েছে। ভোটের আগে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

২০১৯ সালের ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আট জন নির্বাচনী কর্মকর্তা কর্মচারী নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন ৩৩ জন। ওই ঘটনার পাঁচ বছর পার হলেও ধরা পরেনি মূল হোতাদের কেউই। 

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর