ভয়াবহ রূপ নিয়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:৫৬ পিএম

আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীসহ সারাদেশে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৩০ জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই প্রস্তুতি নিতে শুরু করেছে হাসপাতালগুলো।

ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এবার বেশ আগেভাগেই রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার দ্বিগুণ।

২০২৩ সালের প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয় ১১ জনের। আর এবার মারা গেছেন ২৪ জন।

সর্বশেষ সোমবার সারাদেশে ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এদের মধ্যে ঢাকায় আছেন ১২ রোগী।

আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত চট্টগ্রামে, ১৪ জন।

এ বছর ১৩ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৯৬ জন। আর মারা গেছেন ২৯ জন। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্বিগুণ বেড়েছে।

গত বছর প্রথম তিন মাসে হাসপাতালে ভর্তি রোগী ছিল ৮৪৩ জন৷ এবার প্রথম তিন মাসেই ভর্তি হয়েছে এক হাজার ৭০৫ জন। 

২০২৩ সালে দেশের ২৪ বছরের ডেঙ্গুর ইতিহাসের সব রেকর্ড ভেঙে যায়। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। আর মারা যান এক হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ইতিমধ্যে ঢাকা ও বাইরের জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গুর শনাক্তের কীট, প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন স্যালাইন আমদানিকারক ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।

মহাখালীর ডিএনসিসি হাসপাতাল এক কর্মকর্তা বলছেন, এই হাসপাতালে প্রায় এক  হাজার সাধারণ বেড ও দুই শতাধিক এইচডিইউ ও আইসিইউ রয়েছে।

ডেঙ্গুর জন্য ডেডিকেটেড এই হাসপাতালে এবারই প্রথম এক বছরের কম বয়সী শিশুদের ডেঙ্গু চিকিৎসার প্রস্তুতি নেয়া হয়েছে।

আরবি
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর