ডাকাতির প্রস্তুতিকালে শিবির নেতাসহ আটক ১১

আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:০২ পিএম

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে ‘মিজু গ্যাং’ এর মূলহোতাসহ ১১ জনেক আটক করেছে  র‍্যাব। তাদের মধ্যে বেশ কয়েকজন শিবিরের পদধারী নেতাকর্মী রয়েছেন। এসময় তলোয়ার, চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমান দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবোনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আটকরা হলেন- নগরের মতিহার থানার খোজাপুর এলাকার মিজানুর রহমান মিজু (৩০), একই এলাকার মো. বকুল (৩৮), ডাসমারী পূর্বপাড়ার মো. ঈমান (২৪), ধরমপুর এলাকার মো. শাকিব (২৫), মো. রবিন (২০), মো. রাব্বি (২৪), আমান (২২), বিজয় (১৭), মো. অনিক (২১), চর শ্যামপুরের ইয়ামিন আলী (২৮) এবং চারঘাট থানার শিমুলিয়া এলাকার বিপ্লব আলী (২২)।

র‍্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস জানান, মিজানুর রহমান এ দলের প্রধান। তারা টেলিগ্রাম ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান-প্রদান করতো। মঙ্গলবার রাতে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়ায় একটি পরিত্যক্ত ভবনে ব্যক্তিগত ক্লাব ঘরে উপস্থিত হয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমিদখল, ছিনতাই, টেন্ডারবাজী, সরকারি কাজে বাধা, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। 

তাদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর