দেশের ৪০ জেলায় তাপপ্রবাহ, আরও বিস্তারের আশঙ্কা

আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:৪৫ পিএম

দেশের ৪০ জেলায় নিম্ন ও মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এপ্রিলের ভয়াবহ গরমের অস্বস্তি কাটতে না কাটতেই মে মাসে আবারও শুরু হলো মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, দেশের ৪০ জেলায় মৃদু ও মাঝারি তাপ প্রবাহ বিরাজ করছে, নেই ভারি বৃষ্টিপাতের লক্ষণ। 

বুধবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, বাংলাদেশসহ ভরতের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ এশিয়ায় এপ্রিল-মে মাসে অন্যান্য বছরের চেয়ে বৃষ্টি কমেছে। চাহিদার চেয়ে বৃষ্টি কম হওয়ায় ভূমি শীতল হতে পারছে না। তাই তাপমাত্রাও কমছে না।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, আগামী ১৯ মে’র আগে ভারী বর্ষণ কিংবা ঝড়-বাদলের লক্ষণ দেখা যাচ্ছে না। কালবৈশাখীরও সম্ভাবনা নেই৷ 

তিনি জানান, আপাতত সাগর শান্ত। লঘুচাপ সৃষ্টি হওয়ার মত পরিস্থিতি নেই।। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের শঙ্কাও দেখছে না আবহাওয়া অফিস।

হালকা বৃষ্টিতে তাপ না কমলেও এবারের দাবদাহ দীর্ঘস্থায়ী হবে না বলে জানায় আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, মঙ্গলবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

একাত্তর/জো
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসঙ্কেত দেখাতে বলা...
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের...
লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর