ঝিনাইদহে গভীর রাতে শাশুড়িকে হত্যা, পুত্রবধূকে ছুরিকাঘাত

আপডেট : ২৪ মে ২০২৪, ১১:০৯ এএম

ঝিনাইদহে গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলাকেটে হত্যার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। প্রাথমিকভাবে এই ঘটনাকে ডাকাতি বলে সন্দেহ করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যে দুই জনকে আটক করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম ফাতেমা। তিনি প্রবাসী অবেদ আলীর স্ত্রী। আহত নারীর নাম বিথি খাতুন। সম্পর্কে তিনি ফাতেমার পুত্রবধূ। স্বামীর নাম মেহেদী। দুই জনের স্বামীই প্রবাসে থাকেন।

আটকরা হলেন- দুর্গারপুর গ্রামের সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের সুশান্ত।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দিন জানান, বাড়িতে ওই দুই নারী থানার সুযোগে রাতে দুই জন বাড়ির ওয়াল ভেঙে প্রবেশ করে। এরপর ফাতেমাকে গলা কেটে হত্যা ও তার ছেলের বেউকে গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। বিথি পাশের বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা পুলিশে জানান। 

পুলিশ মরদেহ উদ্ধার বিথিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। 

তিনি বলেন, প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি মনে হলেও এখন নিশ্চিত হওয়া যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। 

একাত্তর/এসি
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর