মিয়ানমারের ২৮ সীমান্তরক্ষী অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে

আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:৪১ পিএম

মিয়ানমার থেকে পালিয়ে ২৮ জন সীমান্তরক্ষী অস্ত্রসহ বাংলাদেশে ঢুকেছে। ধারা করা যাচ্ছে, আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে।

মঙ্গলবার টেকনাফের সাবরাং সীমান্ত পয়েন্ট দিয়ে একটি কাঠের নৌকা নিয়ে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে।

বিশ্বস্ত সূত্রের দাবি, ওই সীমান্তরক্ষীদের কাছে ১৬টির মতো অস্ত্র ছিল। তাদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়ে গেছে। 

এর আগে রোববার ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী (বিজিপি) ও সেনা সদস্যদের হস্তান্তর করে বাংলাদেশ। তারা সেদেশে চলমান সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

তারও আগে, ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন বিজিপি ও সেনাসদস্যকে ফেরত পাঠানো হয়। এরপর ২৫ এপ্রিল ফেরত যান আরও ২৮৮ জন। এর বিনিময়ে সেদেশে কারাভোগ করা ১৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

একাত্তর/এসি
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর