গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ, নাফ নদে যুদ্ধজাহাজ 

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৬:২১ পিএম

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর প্রচণ্ড গোলাগুলির শব্দে কাঁপছে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকা। এর মধ্যে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখায় সীমান্ত পারের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।      

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারে ভেতরে বিরতিহীনভাবে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। থেমে থেমে চলছে গোলাগুলি।

তীব্র গোলাগুলির বিকট শব্দে আতঙ্ক চড়িয়ে পড়েছে টেকনাফের শাহপরীর দ্বীপের মানুষদের মধ্যে। 

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে শাহপরীর দ্বীপের অপরদিকে মিয়ানমারের একটি যুদ্ধজাহাজ আসে। তারপর শুরু হয় প্রচণ্ড বিস্ফোরণ ও গোলাগুলি। 

প্রথমে রাত ৯টার দিকে ওপার থেকে বিকট বিস্ফোরণের আওয়াজ আসতে শুরু করে। টানা কয়েকঘণ্টা ধরে তা চলে। এরপর কিছুটা থেমে থেমে রাতভরই গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। 

এরপর ভোর চারটার দিকে শুরু হয় টানা বিস্ফোরণ ও গোলাগুলি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এপারের বাসিন্দাদের।

এদিন সকালেও মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা গেছে। অবস্থান ছিলো, টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে। যুদ্ধজাহাজটি থেকে এদিনও মিয়ানমারের স্থলভাগে ভারী গোলা বর্ষণ করা হয়েছে। 

এদিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত নাফ নদের ৫৪ কিলোমিটার পর্যন্ত বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা টহল বাড়িয়েছে। 

গৃহযুদ্ধে জেরবার অবস্থা মিয়ানমারের জান্তা সরকারের। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গেছে দেশটির সিংহভাগ এলাকা। 

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ চলছে জান্তা বাহিনীর। তবে যুদ্ধে টিকতে না পেরে পালিয়ে বাংলাদেশে ভূখণ্ডে বিভিন্ন সময়ে আশ্রয় নেয় মিয়ানমারের কয়েকশো নিরাপত্তারক্ষী। পরে তাদের ফেরত পাঠানো হয়। 

আরবি
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর