ছাগলকাণ্ডের ১৪ দিন পর জনসম্মুখে লায়লা কানিজ

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:২৬ পিএম

ছাগলকাণ্ডের ১৪ দিন পর জনসম্মুখে দেখা গেছে আলোচিত কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকীকে। 

ঈদের আগে ১৫ লাখ টাকায় ছাগল কেনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনার পর অনেকটা অন্তরালে চলে যান এই জনপ্রতিনিধি। এরপর তাকে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। সবশেষ অফিস করেছেন ঈদের তিন দিন আগে গত ১৩ জুন। 

বৃহস্পতিবার দুপুরে রায়পুরার উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি সভায়। ওই সভায় এসএসসি পরীক্ষা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেই সভায় অংশ নেন লাকী।

সভাকক্ষের ভেতরে লায়লা কানিজ লাকী যখন বৈঠক নেন, তখন বাইরে উপস্থিত ছিলেন তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এরপর বৈঠক শেষে চলে যান তিনি। সেখানে উপস্থিত কোনা সাংবাদিকের সঙ্গে কথা বলেননি লায়লা কানিজ লাকী।

ছাগলকাণ্ডে জড়ানোর পর এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই সঙ্গে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকী ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্নবেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সম্প্রতি ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন সরকারি কর্মকর্তা মতিউর। বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়। 

সরকারি চাকরি করে মতিউর ও তার পরিবারের সদস্যরা কীভাবে বিপুল বিত্ত বৈভবের হলেন তা নিয়ে প্রশ্নের অন্ত নেই। একাধিক বাড়ি, কয়েকটি বিলাসবহুল গাড়ি ও ফ্ল্যাট, রিসোর্ট, জমি, শিল্প কারখানার মালিকানাসহ শেয়ারবাজারেও বিরাট অঙ্কের বিনিয়োগ রয়েছে তাদের। 

এরি মধ্যে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে। তাকে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানো হয়েছে প্রভাবশালী ও আলোচিত এই সরকারি কর্মকর্তাকে। 

মতিউরের স্ত্রী, সন্তানদের অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুদক। আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদকের আবেদনের ভিত্তিতেই। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। 

এক সময় সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন লাকী। চাকরি ছেড়েই রাজনীতিতে এসে ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন। 

এছাড়া জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। সাবেক এই শিক্ষকের বিপুল সম্পদের বিবরণ শুনে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। 

আরবি
ছাগলকাণ্ডের আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরাই যে কেবল অঢেল সম্পদ গড়েছেন তা নয়, বিপুল বিত্ত-বৈভবের মালিক বনে গেছেন সাবেক এই রাজস্ব কর্মকর্তার বান্ধবী আরজিনা খাতুনও।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর