গণপরিবহন কম, ভোগান্তিতে নগরবাসী

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:১৩ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন কম চলাচল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় তা একেবারেই কম। এর ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, এসব এলাকায় অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস আসছে খুবই কম। এর মধ্যে কোনো কোনো এলাকায় বেসরকারি পরিবহনের বাস একেবারে নেই বললেই চলে। মাঝে মাঝে বিআরটিসির দু-একটি বাস আসছে, তাতেও তিল ধারণের ঠাঁই নেই।

গণপরিবহন কম চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন। এর মধ্যে নারীরা আরও বেশি ভোগান্তিতে পড়েছেন। দু-একটি বাস এলেও ভিড় ঠেলে তারা উঠতে পারছেন না। বাধ্য হয়ে রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় বা হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। বাস না পেয়ে অন্যরাও একই পথ অবলম্বন করছেন।

অন্যদিকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সকাল থেকেই সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, সাইকেলও যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এআর
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর