ফিরেছে ফেসবুক-টিকটক 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০২:২৭ পিএম

কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মধ্যে বাংলাদেশে বন্ধ করে দেওয়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আবার খুলে দেওয়া হয়েছে।

বুধবার দুপুর দুইটার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা ফেসবুক, টিকটকে প্রবেশ করা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফেসবুক ম্যাসেঞ্জার ও হোয়াইসঅ্যাপে ছবি ও বার্তা পাঠানো যাচ্ছে।

করা যাচ্ছে ফাইল ডাউনলোডও। সব মিলিয়ে আগের অবস্থায় ফিরেছে বেশিরভাগ যোগাযোগ অ্যাপ ও সামাজিক মাধ্যম।

বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্লাটফর্ম খুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিনই বিটিআরসি ভবনে ফেসবুক ও টিকটকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পলক। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় নিজেদের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর দেশের মূল্যবোধ ও সংস্কৃতি মেনে কাজ করার কথা জানিয়েছে টিকটক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তলবে সাড়া দিয়ে আইসিটি প্রতিমন্ত্রীর সাথে এক বৈঠকে এসব কথা জানান এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিরা।

বুধবার সকালে বিটিআরসির তলবে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন তারা। এ সময় ভবিষ্যতে কনটেন্টের বিষয়ে আরো সতর্ক থাকার কথা জানিয়েছে টিকটক।

বৈঠকে ইউটিউব প্রতিনিধি উপস্থিত না থাকলেও চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি। বিটিআরসির তলবের সরাসরি জবাব দেয়ার জন্য ইউটিউব নতুন করে সময় চেয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী পলক।

এর আগে কোটা আন্দোলনের কিছু ভিডিও কন্টেন্টের ব্যাপারে গত ২৮ জুলাই ফেসবুক, ইউটিউব ও টিকটককে চিঠি দিয়ে তলব করে এর যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়। 
কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ ধারণ করার পর গত ১৭ জুলাই সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পরেরদিন বন্ধ করা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। ওই দিনই অর্থাৎ ১৮ জুলাই থেকে দেশে বন্ধ থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম। 

আরবি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন খবর ভাইরাল হয়েছে। এতে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর