তলিয়ে গেছে পাটুরিয়া লঞ্চঘাটের পন্টুন সড়ক

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:২২ পিএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘাট কর্তৃপক্ষ তড়িঘড়ি করে পন্টুনটি উঁচুতে সরানোর কাজ শুরু করলেও এখন পর্যন্ত তা পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।

লঞ্চঘাট সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) ভোর থেকে আকস্মিকভাবে পদ্মার পানি বৃদ্ধি পেতে শুরু করে। এতে লঞ্চঘাটে ওঠার একমাত্র সংযোগ সড়কটি সম্পূর্ণ পানির নিচে চলে যায়। আকস্মিক এই জলাবদ্ধতায় ঘাটে আসা নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম বিপাকে পড়েন। হাঁটু পানি ভেঙে অথবা অনিরাপদভাবে পন্টুনে ওঠার চেষ্টা করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, ভোর থেকেই পানি দ্রুত বাড়ে এবং পন্টুনে ওঠার সংযোগ সড়কটি তলিয়ে যায়। ফলে যাত্রীদের লঞ্চে ওঠা-নামায় বেশ বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পন্টুনটি সরিয়ে তুলনামূলক ওপরের অংশে স্থাপনের কাজ চলছে।”

সরেজমিন, ঘাটের ভুক্তভোগী একাধিক যাত্রী জানান, তারা নিয়মিত এ রুট দিয়ে লঞ্চে যাতায়াত করেন। কিন্তু পন্টুনের মূল সড়ক ডুবে যাওয়ায় এখন তাদের বাধ্য হয়ে ঘুরে ফেরিঘাট দিয়ে পারাপার হতে হচ্ছে।

এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, লঞ্চে দ্রুত পার হওয়ার কথা ছিলো, কিন্তু সংযোগ সড়ক ডুবে যাওয়ায় অনেক পথ ঘুরে ফেরিতে গিয়ে উঠতে হচ্ছে। এতে যেমন বাড়তি সময় নষ্ট হচ্ছে, তেমনি অতিরিক্ত টাকাও গুনতে হচ্ছে।

ঘাটের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জরুরি ভিত্তিতে পন্টুন পুনর্স্থাপনের কাজ করছে। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পথের যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর