বিদ্যুৎ, জ্বালানি: বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার চায় সরকার

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:০৫ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার জন্য বিশ্বব্যাংককে এক বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বর্তমান বৈদেশিক মূল্য পরিশোধের দায় প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার। 

তাই তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এতে বলা হয়, ফাওজুল কবির খান বলেন, বর্তমান সরকার একটি দৃঢ় ম্যান্ডেট নিয়ে এসেছে। তিনি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীনে চলমান কার্যক্রম স্থগিত করেছেন। 

'এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধিত) আইন, ২০২৩-এর ৩৪ক ধারায় সরকার কর্তৃক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণের ক্ষমতা স্থগিত করেছে। প্রয়োজনে এ আইন দুটো পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধন/বাতিলের উদ্যোগ নেওয়া হবে। 

ফাওজুল কবির খান আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন বেগবান করা হবে। 

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তারা বর্তমান সরকারের কাজ করতে আন্তরিক। তিনি আরো বলেন,  বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাজেট সহায়তার ব্যাপারে প্রস্তাব পেলে তারা আন্তরিকতার সাথে বিবেচনা করবেন। 

আরবি
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি বা এক দশমিক এক...
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানিখাতে সরকারকে প্রতি মাসে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে এই খাতে মাসিক ভর্তুকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা।
দেশে এই প্রথম বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ‘প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠন করার মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের...
তেলের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে পেট্রোল পাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর