সরকারের সংস্কার বাস্তবায়ন গতিতে হতাশ অলি আহমদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ পিএম

অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে দেশের সমস্যা আরও বাড়বে। 

মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। 

অলি আহমেদ বলেন, ইতিমধ্যেই সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এসব জায়গায় সতর্কতার সঙ্গে মনোনয়ন নিশ্চিত না হলে ছাত্র-জনতার রক্ত বৃথা হয়ে যেতে পারে। 

শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারীরা এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে মন্তব্য করে অলি বলেন, তাদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে পদচ্যুত সরকার দেশকে ভারতের নতজানু করে ফেলেছে। আত্মসম্মান ও মর্যাদা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। 

গণভবনকে জাদুঘর করার বিরোধিতা করে অলি আহমদ বলেন, ছাত্র-জনতার ত্যাগকে স্বীকৃতি দিতে জাদুঘর হতেই পারে। কিন্তু সেটা গণভবনে নয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার আহ্বানও জানান প্রবীণ এই রাজনীতিবিদ।

একাত্তর/এসি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর