পুলিশকে যানজটের সমাধান খুঁজতে বললেন ড. ইউনূস

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

রাজধানী ঢাকার যানজট পরিস্থিতির সমাধানে পুলিশ ও বুয়েট বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।   

এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, আমাদের যানজট দূর করতে হবে।

এ সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেওয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২-৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাসস্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। 

এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস।

এ ছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বুয়েটের অধ্যাপক এবং পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন করেন। তিনি জানান, যানজটের কারণে শুধু রাজধানীতেই প্রতিবছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।    

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান জানান, সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির পর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। এ সপ্তাহের শেষে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা আরো বাড়বে। 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিস, বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।

 

এআর
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর