যেমন চলছে গণটিকাদান কার্যক্রম

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৯:৫৫ এএম

দেশব্যাপী শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, এক হাজার ৫৪টি পৌরসভায় ও সিটি কর্পোরেশনের ৪৩৩টি ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে।

শনিবার (৭ আগস্ট) সকালে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভা থেকে একাত্তর সংবাদদাতাদের পাঠানো খবরের ভিত্তিতে টিকাদানের চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গাজীপুর, ঝালকাঠি, দিনাজপুরের নবাবগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর, কুষ্টিয়া, মেহেরপুরের গাংনী, যশোর, পটুয়াখালীর কলাপাড়া, চাঁদপুর, নরসিংদী, রাজবাড়ী, ময়মনসিংহ, চুয়াডাঙ্গার টিকাদানের পরিবেশ বিশ্লেষণ করে দেখা যায় মানুষজন উৎসাহ নিয়ে গণটিকাদান কার্যক্রমে অংশ নিচ্ছেন।

নরসিংদী প্রতিবেদক জানান, জেলার ৯৩টি টিকাকেন্দ্র সকাল নয়টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে নরসিংদী পৌরসভায় টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। নরসিংদী জেলার ৭২টি ইউনিয়নে বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনটি টিকাদান বুথ রয়েছে। প্রত্যেক ইউনিয়নের তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। এছাড়া জেলার পাঁচটি পৌরসভার ২১টি কেন্দ্রে পরিচালনা করা হবে টিকাদান কার্যক্রম।

আরও পড়ুন: ৫ বিভাগে করোনা ও উপসর্গে ৬৪ মৃত্যু

চাঁদপুরে সকাল ৯টা থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৯০টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ৬১ হাজার ২০০ মানুষকে টিকা দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সিনোফার্মার ৭১ হাজার ৬০০ টিকা চাঁদপুরে এসে পৌঁছেছে। এছাড়াও ইউনিয়নের সাধারণ মানুষকে টিকা গ্রহণে আগ্রহী করতে প্রচার-প্রচারণার চালানো হচ্ছে।

পটুয়াখালীর কলাপাড়ার প্রত্যন্ত এলাকায় করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। এতে প্রতিটি কেন্দ্রে মানুষের আগ্রহ ও ভিড় পরিলক্ষিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে এ টিকাদান কর্মসূচী শুরু হয়। কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় একযোগে এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে প্রতি কেন্দ্রে ৬০০ জনকে এ টিকা দেয়া হচ্ছে। এজন্য প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথ খোলা হয়েছে। বয়স্ক, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ অগ্রাধিকার পাচ্ছে কেন্দ্রগুলোতে।

আরও পড়ুন: গণটিকাদান কর্মসূচি শুরু

যশোর জেলার ৯৩টি ইউনিয়ন ও সদর পৌর সভার মোট একশ’ কেন্দ্রে আজ সকাল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।

মেহেরপুরের গাংনীতে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকা প্রদান কার্যক্রম চলছে।

কুষ্টিয়াতে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৬টি কেন্দ্রে করোনার এই টিকা দেওয়া শুরু হয়েছে।

জামালপুরে মোট ৭৯টি কেন্দ্রে একযোগে এই টীকা কার্যক্রম শুরু হয়েছে।

মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় একযোগে গণটিকা কার্যক্রম শুরু হয় সকাল নয়টায়। মোট ৪০ হাজার ২০০ জনকে আজ গণটিকার আওতায় আনা হবে বলে প্রত্যাশা করেছেন সিভিল সার্জন।

দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি কেন্দ্রের প্রত্যেক কেন্দ্রে ৩টি করে বুথে টিকা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বে ৯৫ হাজার করোনা রোগীর অবস্থা গুরুতর

গাজীপুর মহানগরের ১০৭টি টিকা কেন্দ্রসহ জেলায় মোট ২১৪টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে। গণটিকার প্রথম দিনে জেলা জুড়ে ৬০ হাজার মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি রয়েছে।

ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যে দুই পৌরসভা ও ৩২টি ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।


একাত্তর/আরএ

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর