এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৮:১৮ পিএম

দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রের মাঠে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের একাদশে পরিবর্তন হলেও প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে ভারত।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা স্বস্তির নয়। ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই হার ও একটিতে জিতেছে টাইগাররা। ২০১৯ সালে ভারতের মাটিতে সর্বশেষ সফরে একমাত্র জয়টি পেয়েছিলো বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও অর্শদীপ সিং।

আরবিএস
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর