শামীম ওসমানসহ ৪৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে ১৯২ জনের নাম উল্লেখসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বুধবার দুপুরে নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম (২৫) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শামীম ওমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনের ভাতিজা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল, তার চাচা চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন প্রমুখ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের সামনে আসামিরা ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় বুকে গুলিবিদ্ধ হন রিয়াজ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতাল মর্গে গিয়ে রিয়াজের মরদেহ শনাক্ত করে নিয়ে আসে এবং পরদিন ৬ আগস্ট নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

নিহত রিয়াজ ভোলার চর দৌলতখান উপজেলার দিদারখান চর খলিফা এলাকার আবদুর রবের ছেলে। বর্তমানে তারা নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায় বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর