বাসচাপায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনার ২৬ দিন পর ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার বিকেলে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে তারে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক আনোয়ার হোসেন (৩৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত বসির উল্যার ছেলে।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ জানান, গত ৩ আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জের দোকানঘর নামক স্থানে স্টার লাইন পরিবহনের দ্রুতগামী বেপরোয়া বাস উল্টো পথ দিয়ে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোচালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। এর পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান। মর্মান্তিক এ ঘটনার পর ক্লুলেস হত্যা মামলায় ঘাতক চালককে শনাক্তে ছায়া তদন্তে শুরু করে র‌্যাব। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা মান্দারি ইউনিয়ন থেকে ঘাতক বাসচালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। 

আরবিএস
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ও ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যেই সাজানো সংসার ও রুটি-রুজির অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর