রাজধানীর বস্তিতে কোথা থেকে এলো জার্মান শেফার্ড?

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পিএম

জার্মান শেফার্ড। রাগী, তেজি, উন্নত জাতের এই জার্মান কুকুর ঢাকার উষ্ণ আবহাওয়ায় দিব্যি দৌড়ে-খেলে বেড়াচ্ছে, এমন দৃশ্য শুধু অভিজাত এলাকাতেই দেখা যায়; কিন্তু যদি বলা হয়, বস্তিতেও মিলেছে জার্মান শেফার্ড, তাহলে অবিশ্বাস্য মনে হতেই পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও রাজধানীর এক বস্তিতে পাওয়া গেছে প্রশিক্ষণপ্রাপ্ত একটি জার্মান শেফার্ড। কিন্তু কীভাবে বস্তিতে এলো এই জার্মান শেফার্ড?

মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখানের বাইদ্যা বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের হোতা আলতাফ ও তার দুই সহযোগীকে আটক করে যৌথবাহিনী। সেখান থেকেই উদ্ধার করা হয়েছে দুইটি জার্মান শেফার্ড কুকুর ও বেশ কিছু দেশীয় অস্ত্র। সেনাকর্মকর্তারা বলছেন, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানায় হামলা ও লুট করা অস্ত্র এই বস্তিতেই লুকিয়ে রাখা হতো। আলতাফের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের ১০ মামলা রয়েছে। 

বুদ্ধিমান এবং প্রভুভক্ত, একই সঙ্গে হিংস্র। তিন কারণে দুনিয়াজুড়ে সেরা পোষ্য প্রাণীর তালিকায় নাম করে নিয়ে জার্মান শেফার্ড। প্রয়োজনে এরা মানুষ হত্যাও করতে পারে। ব্যক্তি বা বাড়ির নিরাপত্তা নয়, প্রয়োজনে জীবনরক্ষায় ঢাল হয়ে দাঁড়ায়। নিজ মালিককে রক্ষা করতে এরা মানুষের থেকেও বেশি সাহসী পদক্ষেপ নিতে পিছ পা হয় না। সাধারণত ধনাঢ্য ও ক্ষমতাবানরা এই প্রাণী পোষে।

অবিশ্বাস্য হলে সত্য রাজধানীর দক্ষিণখানের বাইদ্যা বস্তিতে মিলেছে এমনই দুটি জার্মান শেফার্ড। এই কুকুর দুটির মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ঠোঁটকাটা’ আলতাফ। মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় আলতাফ ও তার দুই সহযোগীকে। 

গ্রেপ্তার আলতাফ উত্তরা পূর্ব থানা শ্রমিকলীগের সহ সভাপতি ছিলো। বস্তির ভেতরে ঠোঁটকাটা আলতাফের ছিলো বিলাসী জীবন। গিটার, একতারা, টিভি, ফ্রিজ, ওয়াফাইসহ আধুনিক সব সুবিধার ‘বাংলো বাড়ি’ দেখে বোঝার কোনো উপায় নেই বস্তির ভেতরে এমন জীবন যাপন করা সম্ভব। 

উত্তরার দক্ষিণখানের আট নম্বর রেলগেইটের আশপাশ ঘিরেই রয়েছে তিনটি বস্তি। অপরাধের অভয়ারণ্য হিসেবে স্থানীয়দের কাছে এসব বস্তির পরিচিতি। গেলো পাঁচই আগস্ট উত্তরা পূর্ব থানায় হামলা ও লুট করা অস্ত্র এই তিন বস্তিতে লুকিয়ে রাখার অভিযোগও আছে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে, উত্তরা-৮ নম্বর সেক্টরে বাইদা বস্তিতে দুই ভাগে ভাগ হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী সিও ৫ এডি রেজিমেন্ট আর্টিলারি লেফটেন্যান্ট কর্নেল মাহবুবের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এর পরেই শীর্ষ সন্ত্রাসী আলতাফের ডেরায় অভিযান শুরু হয়।

এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ বাহিনী। তাৎক্ষণিক আলতাফের দেওয়া তথ্য মতে বস্তির প্রতিটি ঘরে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আলতাফের আরো ১৩ সহযোগীকে আটক করা হয়। এই অভিযানের ফলে উত্তরায় আইনশৃঙ্খলা পরিস্থিরির উন্নতি হবে বলে আশা যৌথ বাহিনীর। 

শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ এর নেতৃত্বে এই গ্রুপটির বিরুদ্ধে অভিযোগের রয়েছে যে, সরকার পতনের পর, উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি। আব্দুল্লাহপুর থেকে কাওলা পুরো এলাকায় রয়েছে তার সন্ত্রাসী নেটওয়ার্ক।

আসল নাম আলতাফ হোসেন হলেও ঠোঁটকাটা আলতাফ নামেই বেশি পরিচিত সে। মাদক ও অস্ত্র ব্যবসার পাশাপাশি কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন আলতাফ। আত্মরক্ষার্থে বিশেষ প্রজাতির জার্মান শেফার্ড কুকুর সঙ্গে রাখতেন আলতাফ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকদিন আড়ালে ছিলেন আলতাফ। কিন্তু শেষ রক্ষা আর হলো না তার।

 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর