ব্যারিস্টার খোকনসহ ৬৬ আইনজীবীকে মামলা থেকে অব্যাহতি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত। 

পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে গত ৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরার আহম্মেদ তাদের অব্যাহতি দেন।  

বুধবার আদালতের কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।  

২০২৩ সালের ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর কোতয়ালী থানায় উপ-পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন। চলতি বছরের ১০ অক্টোবর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬৬ জন আইনজীবীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ না পেয়ে অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মোহাম্মদ ওয়ালী উল্লাহ। আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানি করে গত ৩ নভেম্বর আসামিদের অব্যাহতি প্রদান করে। 

অব্যাহতি পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, মো. ওমর ফারুক, আব্দুল খালেক মিলন, খোরশেদ আলম মিয়া, কামরুল ইসলাম সজল, মাহবুবুর রহমান খান, জহুরুল ইসলাম মুকুল, মোহাম্মদ আলী, দেওয়ান রিপন, হাজী মো. মহসিন, মুজাহিদুল ইসলাম সায়েম, আব্দুল¬াহ্ আল-মামুন, শাম্মী আক্তার, মোসা. হিরা, নারগিস পারভেজ মুক্তি, নুরুল ইমান বাবুল, ইউসুফ সরকার, আজাহারউদ্দিন রিপন, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কেএম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, কাজী পনির, এস এম হুমায়ুন কবির, মোসা. তাহমিনা আক্তার হাসমি, হাফিজুর রহমান হাফিজ, তৌহিদুর রহমান তৌহিদ, আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফিক, মোসা. খুকি, যাদু, নুরুজ্জামান, অ্যাডভোকেট জাবেদ, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট ইব্রাহীম স্বপন, অ্যাডভোকেট সাঈদ আবু জাফর রিজভী, অ্যাডভোকেট আল ফয়সাল সিদ্দিক, অ্যাডভোকেট এমডি কাইয়ুম, দেলোয়ার জাহান রুমি,  এ. আর রায়হান, আমির, আব্দুর রশিদ, নুরুজ্জামান তপন, মাজিদুর রহমান মাজেন, তানভীর সোহেল, মোসা. রওশন দিল আফরোজ, সেলিম চৌধুরী, শাহাদাত হোসেন আদিল, আব্দুল বাছেদ রাখি, শেখ আলাউদ্দিন, রফিক, ইলিয়াছ, আফজাল মৃধা, টিপু সুলতান, আশরাফ জালাল খান মনন, শিপন, লুৎফর, লতিফ ভূঁইয়া, মাহাবুব উদ্দিন, পাপ্পু, রাহাত, রাসেল আহম্মেদ, ফরিদ উদ্দিন ও শহিদুল ইসলাম। 

আরবিএস
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর