ভারতীয় মিডিয়ার অপপ্রচারের ফল আগরতলার হামলা: প্রেস সচিব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনাকে দেশটির মিডিয়ার অপপ্রচারের ফল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে কূটনৈতিক উপায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শফিকুল আলম বলেন, সহকারী হাইকমিশনে হামলা ভারতীয় মিডিয়ার মিস ইনফরমেশনের ক্যাম্পেইনের ফল। ভারতীয় মিডিয়া মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে, ফলে ভারতের একটা অংশ ভায়োলেন্স ছড়াচ্ছে। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই। তবে এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমরা কূটনৈতিক প্রসেসে পদক্ষেপ নিচ্ছি। এটার একটা ডিউ ডিপ্লোম্যাটিক প্রসেস (যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া) আছে, আমরা সবগুলো প্রসেস ফলো করছি। আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি, সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

তিনি বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ভারতীয় মিডিয়ার মিস ইনফরমেশনের ক্যাম্পেইনের ফল। ভারতীয় মিডিয়া মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে, ফলে ভারতের একটা অংশ ভায়োলেন্স ছড়াচ্ছে।

ভারতের মিডিয়ার অপতথ্যের বিষয়ে বিশ্বের অন্যান্য মিডিয়াকে অবগত করা হবে কি না- এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আমরা বিবিসি, সিএনএনের সঙ্গে কথা বলেছি। ভারতীয় মিডিয়া আগে ডিটারমাইন করেছে কী ঘটেছে (সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা কী দেখাবে)। সব মিডিয়াকে বলবো আপনারা আসেন, দেখে যান কী ঘটছে। ভারতীয় মিডিয়া আমাদের পুরো জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।

ভারতের সঙ্গে সুসম্পর্ক চান জানিয়ে প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে (আমরা) সুসম্পর্ক চাই। তবে এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে।

এআর
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। তাকে সরকারের সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর