সাদপন্থী নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তাবলীগ জামাতের মাওলানা সাদ কান্দলভি অনুসারী (সাদপন্থী নেতা) জিয়া বিন কাসিমকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

রোববার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়। 

মহানগর কোর্ট ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ জানান, এ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক শুনানি শেষে জিয়া বিন কাসিমের দুইদিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড আবেদন শুনানির সময় ইজতেমার প্রতিপক্ষ মাওলানা জোবায়ের অনুসারীগণ জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন। 

এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন। আহত হন শতাধিক। 

এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা দায়ের হয় টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।  

মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিমকে গত শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি ইজতেমার সাদপন্থী জিম্মাদার মুআজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গাজীপুর কারাগারে রয়েছেন।

আরবিএস
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।   
রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার (মানিলন্ডারিং) প্রতিরোধ আইনের এক মামলায় দেশের শীর্ষস্থানীয় অলংকার প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডায়মন্ড ওয়ার্ল্ড'-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার...
শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আরাধনার অন্তিম তিথি ‘মহানবমী’ উদযাপিত হলো পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উলুধ্বনি আর আনন্দ-বেদনার মিশ্র আমেজে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার প্রধান প্রধান...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিএনপির আনা ‘জুলাই বিপ্লবকে ধারণ না করার’ অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর