শেরপুরে বাস-অটোর সংঘর্ষে নিহত ছয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তার মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সদরের কামারিয়া এলাকার মৃত আ. সামাদের ছেলে সিএনজি চালক লোকমান হোসেন (৩৮), সদরের আলিনাপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৭৮) ও তার স্ত্রী উম্মে কুলসুম (৬৫), কামরুজ্জামান বাবু (২৮), তার ছোট বোন মাইশা তাসলিমা মীম (২২) ও নিনা রাণী বিশ্বাস (৪০)।

এরমধ্যে মাইশা তাসলিমা মীম ও কামরুজ্জামান বাবু ভাইবোন। তারা নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নে শাহজাহান মিয়ার সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রিফাত পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাশের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে শেরপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে, নকলা উপজেলা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় আসলে সিএনজির সামনে একটি কুকুর চলে আসে। কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বাসের নিচে চলে যায়।

দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরো এক জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ মরদেহ সদর থানায় নিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজিটি জব্দ করে সদর থানায় নেওয়া হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর